11:19 pm, Friday, 22 May 2026

আন্তর্জাতিক ৩ সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে : ইসি

ডেস্ক রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত আন্তর্জাতিক তিনটি সংস্থা সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছে।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো হলো ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

আজ বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পরিচালক জানান, উপরিউক্ত সংস্থাগুলোর মধ্যে কমনওয়েলথ আগামী ১৯ নভেম্বর তাদের প্রাক নির্বাচনী মূল্যায়ন দল (প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) নির্বাচন কমিশনের সঙ্গে সভা করবে বলে তারিখ নির্ধারিত হয়েছে।

এ ছাড়া অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক-নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।

নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ সংসদ নির্বাচন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আন্তর্জাতিক ৩ সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে : ইসি

Update Time : 08:21:51 am, Wednesday, 8 November 2023