বিনোদন ডেস্ক : গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শতকোটির ক্লাবে পা রাখে এটি। আর ৬ষ্ঠ দিনে গিয়ে সিনেমাটি প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা আয় করেছে।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ষ্ঠ দিন পর্যন্ত শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৬৫ কোটি ৭৩ লাখ রুপি। বিদেশে আয় করেছে ২০৬ কোটি ৭৮ লাখ রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫৭২ কোটি ৫১ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৪৫ কোটি ৬৬ লাখের বেশি।
সোমবার (৩০ জানুয়ারি) এক টুইটে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ বলেন— ‘বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার সুনামি বইছে। এটা অকল্পনীয়, অবিশ্বাস্য!’
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এ ছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
4:37 pm, Wednesday, 18 November 2026
News Title :
৬ দিনে পাঠান সিনেমার আয় ৭৪৫ কোটি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:36:27 am, Wednesday, 1 February 2023
- 505 Time View
Tag :
Popular Post




























