1:02 am, Wednesday, 8 July 2026

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

সালেহ আহমদ: শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন এর আয়োজনে শ্রেষ্ঠ জয়ীতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) জয়ীতা অন্বেষণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, সফল জননী হিসাবে সাফল্য অর্জনের জন্য, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দি ফ্লাওয়ারস কেজি এন্ড হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নুসরাত খানম নওশীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অফিসের উপ-পরিচালক শাহেদা আক্তার। এছাড়াও প্রশাসন এর কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা জেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ জয়ীতার হাতে সম্মাননা স্মারক তোলে দেন।জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা পেয়েছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শ্রীমঙ্গল উপজেলার মিতালী দাশ রুনা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাজনগর উপজেলার মুন্না রানী চন্দ, সফল জননী নারী কমলগঞ্জ উপজেলার ভাগ্যবতী সিনহা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শ্রীমঙ্গল উপজেলার শেফালী আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী কমলগঞ্জ উপজেলার মেরী রাল্ফ।

সভায় বক্তারা বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নারী নির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

Update Time : 01:26:47 pm, Saturday, 9 December 2023