12:26 pm, Sunday, 26 July 2026

৪ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ভোজ্য তেল ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চতকরণে ও বাজারে তেলের কৃত্রিম সংকট নিরসনে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (১৩ মার্চ ২০২২) মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে পঁচা বাসি এবং ছত্রাকযুক্ত ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ এবং বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয় এবং বিক্রয়ের প্রস্তাব করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত আজাদ এন্ড সন্সকে ৫ হাজার টাকা, রাফসান ফুডকে ১৫ হাজার টাকা, মেসার্স সুমি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মেসার্স বাবুল এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অভিযান কালে বিশেষ করে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রর্দশন পূর্বক ক্রয় ভাউচার সংগ্রহ করে খুচরা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তেল সরবরাহের পাশাপাশি পাকা ক্রয় ভাউচার প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

৪ টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

Update Time : 10:47:46 am, Sunday, 13 March 2022