5:05 pm, Wednesday, 13 May 2026

সারা-উর্বশীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : নায়িকা মানেই সুন্দর। সবসময় তাকে পারিপাটি সাজেই দেখতে অভ্যস্ত সকলে। বলিউডের গ্ল্যামার কুইনদের সাজ একটু এধার-ওধার হলেই বিপত্তি! আর তাদের সাজানোর কাজটা করেন যারা তারাই সেলিব্রিটি স্টাইলিস্ট নামে পরিচিত। তারকা কেমন পোশাক পরবেন, কেমন সাজবেন সবটাই হয় তার অঙ্গুলি হেলনে।

বি-টাউনের অতি পরিচিত সেলিব্রিটি স্টাইলিস্ট তানিয়া ঘেভরি। সোনম, ক্যাটরিনা থেকে কারিনা, উর্বশী- বহু নায়িকার গ্ল্যামারাস লুকের পিছনে রয়েছেন তিনি। সম্প্রতি বলি নায়িকাদের নিয়ে বোমা ফাটিয়েছে তানিয়া। মেইনস্ট্রিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, ফ্যাশন আর স্টাইলের মামলায় মাঝেমধ্যেই তারকাদের সঙ্গে ঝামেলা লেগে যায় তার।

তানিয়ার চোখে সবচেয়ে ‘বিরক্তিকর’ অভিনেত্রী সারা আলি খান। তিনি বলেন, আমি সারাকে ভালোবাসি। সিম্বার পর ওর সাথে আমার খুব ঝামেলা হয়েছিল। আমি ওকে বারবার বলেছিলাম আমার কথা শুনতে। ও কানে নেয়নি। ব়্যানডম পোশাক পরা শুরু করল। আমি বলেছিলাম, তুমি এটা করতে পারো না। সেই নিয়েই লড়াই হল। দেড় বছর আমাদের কথা বন্ধ ছিল। মাঝে হয়ত কথা হয়েছে, তবে কাজ করিনি দেড় বছর।

কাকে সাজাতে সবচেয়ে বেশি ভালোবাসেন তানিয়া? চটপট জবাব আসে, ‘বেবো’ (কারিনা কাপুর খান)। তার কথায়, কারিনা ফ্যাশনের মামলায় এই মুহূর্তে বলিউডে সোনমের ঠিক পরেই আছেন। তানিয়া যোগ করেন, আমার সেরা কাজগুলো সব কারিনার সঙ্গেই।

এরপরই সঞ্চালক জানতে চান, বলিউডের কোন নায়িকার পোশাক পরার ধরণ সবচেয়ে খারাপ? খুব সন্তর্পনে উর্বশী রাউতেলার নাম নেন তানিয়া।

তিনি এও জানান, ক্যাটরিনা কাইফ পোশাকের মামলায় সবচেয়ে বেশি দ্বিধায় ভোগেন। শেষে যা হাতের সামনে পান তাই পরে নেন। বলিউডের অন্দরের অনেক মজার কথাও ফাঁস করেন তানিয়া। জানান, একবার তার কাছে এসেছিল এক অদ্ভূত অনুরোধ।

এক তারকা সন্তানের মলদ্বীপ ভ্যাকশনের পোশাক কেমন হবে তা বেছে দেওয়ার দায়িত্ব পরেছিল তানিয়ার কাঁধে! তাহলে বুঝতেই পারছেন সন্তানদের লাইমলাইটে আনতে কতটা মেহনত করেন স্টারেরা। যদিও সেই ফেমাস তারকার নাম ফাঁস করেননি অভিনেত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

সারা-উর্বশীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

Update Time : 06:57:25 am, Tuesday, 12 December 2023