12:58 am, Wednesday, 22 April 2026

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট: জামালপুর: জামালপুরের মেলান্দহে শিশু ধর্ষণ মামলায় শহীদ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার আট বছর পর বুধবার (২০ নভেম্বর) সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শহীদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।

ট্রাইব্যুনালের পিপি মো. রেজাউল আমীন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় সাত বছর বয়সী একটি মেয়ে শিশুকে ধর্ষণ করেন শহীদ। এ ঘটনার পরদিন মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য নেন আদালত। দীর্ঘ আট বছর আইনি প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণ হওয়ায় এ রায় দেন বিচারক।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

Update Time : 08:49:32 am, Wednesday, 20 November 2024