ডেস্ক রিপোর্ট::বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে। আজ বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান কুক। ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা অংশীদারত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ৮ জানুয়ারি একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রিটিশ সরর। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা ৮ জানুয়ারি বিবৃতি দিয়েছি। মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব। গত ৮ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।
10:42 am, Wednesday, 22 April 2026
News Title :
যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করব : হাইকমিশনার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:43:46 am, Wednesday, 24 January 2024
- 275 Time View
Tag :
Popular Post


























