2:46 pm, Wednesday, 18 November 2026

কমলগঞ্জে দুইদিনব্যাপী অমর ২১শে বই মেলা উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি:আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো দুইদিনব্যাপী অমর ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক ও গবেষক আহমদ সিরাজ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আনোয়ার হোসেন প্রমুখ
বই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল রয়েছে। এছাড়া দুইদিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে কবি ও লেখক আড্ডা, নাটক/নাটিকা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে দুইদিনব্যাপী অমর ২১শে বই মেলা উদ্বোধন

Update Time : 12:04:01 pm, Tuesday, 20 February 2024