1:54 am, Wednesday, 18 November 2026

জয়ে ফিরল ম্যানইউ

ডেস্ক রিপোর্ট ::লিগে চার ম্যাচ ধরে জয় ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়খরা কাটিয়েছে তারা। এদিন জোড়া গোল করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

বুধবার (২৪ এপ্রিল) ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ডের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার।
ব্রুনো ছাড়াও ম্যানইউর হয়ে এদিন গোল করেছেন হ্যারি মাগুয়ার ও রাসমুস হলান্ড। শেফিল্ডের গোল ২টি জায়দেন বোগলে ও বেন দিয়াজের।

ম্যানচেস্টারের জয়ের দিনে অবশ্য প্রথমে লিড নেয় শেফিল্ড। ৩৫ মিনিটে জায়দেন বোগলে লক্ষ্যভেদ করলে উদ্‌যাপন শুরু হয় সফরকারী শিবিরে। বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিক দলকে। মাগুয়ারের গোলে সমতায় ফেরে তারা।

এরপর আরও একবার এগিয়ে যায় শেফিল্ড। ৫০ মিনিটে সেই গোল করেন দিয়াজ। ৬১ মিনিটে ফের সমতায় ফেরে এরিক টেন হ্যাগের শিষ্যরা। পেনাল্টি থেকে এ সময় গোল করেন ফার্নান্দেজ। তার দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৮১ মিনিটে। ৮৫ মিনিটে হলান্ড গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।

এ জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ড ১৬ পয়েন্ট নিয়ে আছে সবার শেষে।

Tag :
About Author Information

Sirajul Islam

জয়ে ফিরল ম্যানইউ

Update Time : 11:55:27 am, Thursday, 25 April 2024