4:59 am, Saturday, 2 May 2026

এখন আমার দুটি সন্তান: পরীমনি

ডেস্ক রিপোর্ট ::সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি ফুটফুটে মেয়ে সন্তান চিত্রনায়িকা পরীমনির কোলে। বাচ্চাটিকে দত্তক নিয়েছেন চিত্রনায়িকা। তার ছেলে পুণ্যর বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি। এর মধ্যে তিনি মেয়েটি দত্তক নিলেন।

কন্যাসন্তান দত্তক নেওয়ার বিষয়ে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘ও আমার সন্তান। কীভাবে নিলাম, কেন নিলাম, কোথা থেকে নিলাম- এসব এখানে তুচ্ছ। আমি ওর মা। এটাই এখন তার বড় পরিচয়। সব প্রশ্নের ওপরে প্রিয়ম তার সন্তান। এটাই বড় কথা। কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই এখানে। ’

৩ মে রাতে প্রিয়মের জন্ম হয়। জন্মের ঘণ্টা দুয়েক পর চিকিৎসকের হাত থেকে সরাসরি পরীমনির কোলে আসে বাচ্চাটি। একদিন পরই শিশুটিকে বাসায় নিয়ে আসেন অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘এখন আমার এক ছেলে, এক মেয়ে। পিঠাপিঠি দুটি সন্তান। দুই ভাই-বোন তারা। মনেই হচ্ছে না প্রিয়মকে আমি পেটে ধারণ করিনি। পুণ্যের মতো একই ফিলিংস প্রিয়মকে ঘিরে। এখন থেকে আমার ঘরে সেভাবেই বড় হবে সে। ’

পরীমনি বলেন, ‘আমার জীবনটা আরও সুন্দর হলো। জীবনটা কানায় কানায় পূর্ণ হলো। দুনিয়াটা আরও বড় হলো। দায়িত্বও বেড়ে গেল। ’

তিনি বলেন, ‘এর জন্য আমার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। ভাবিওনি সন্তান দত্তক নেব। আরেক সন্তানের মা হব। হুট করেই এটি হয়ে গেছে। ’

Tag :
About Author Information

Sirajul Islam

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

এখন আমার দুটি সন্তান: পরীমনি

Update Time : 07:17:58 am, Tuesday, 14 May 2024