3:56 pm, Wednesday, 22 April 2026

মৌলভীবাজার শহরে স্কুল ছাত্র খুন

বিষ্ণু দেব :: মৌলভীবাজার পৌর শহরের চুবরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিসান খুন হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (২রা জুন) রাত্র ১১ টার দিকে মৌলভীবাজার পৌরশহরের চুবরা এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় চুবরা এলাকার শরিফুল ইসলামের স্ত্রীর সাথে একই এলাকার আনোয়ারের সাথে বেশ কিছুদিন থেকে প্রেমের সম্পর্ক চলছিল। শরিফুল হবিগঞ্জের মাধবপুরে একটি ব্যাংকে চাকুরির সুবাদে থাকতেন। সপ্তাহের ছুটির দিন শুক্রবার বাড়িতে থাকতেন আবার শনিবার বিকেলে চলে যেতেন মাধবপুরে। শরিফুলে অনুপস্থিতিতে আনোয়ার প্রায়ই বাসায় যাওয়া-আসা করতো।

এনিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছিল ও তাদের বাসায় ঢিল ছোড়া হতো। এনিয়ে রোববার রাতে আবারও ঢিল ছুড়লে আনোয়ার উত্তেজিত হয়ে ধারালে অস্ত্রদিয়ে জিসান, শাওন ও মোবারককে এলোপাথারি আঘাত করে মারাত্মতক ভাবে আহত করে। ঘটনার পর শরিফুলের স্ত্রী বাসা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান ও মোবারকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভর্তির পর চিকিৎসকরা জিসানকে মৃত ঘোষনা করেন। মৃত্যৃর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসি আনোয়ারের বাসা ঘেরাও করে তাকে আটকে রাখে ও ভাংচুর করে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে এলাকাবাসি ঘাতককে পুলিশের কাছে সোপোর্দ করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে.এম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে, হত্যার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তে জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজার শহরে স্কুল ছাত্র খুন

Update Time : 06:56:34 am, Monday, 3 June 2024