ডেস্ক রিপোর্ট :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগের বিষয়টি জানানো হয়। শহিদুর রহমান র্যাবের প্রধান হিসেবে মো. হারুন অর রশিদের স্থলাভিষিক্ত হবেন। গত ২৯ মে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হারুন অর রশিদ। তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।
1:50 am, Monday, 6 July 2026
News Title :
র্যাবের নতুন মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:14:06 am, Wednesday, 7 August 2024
- 273 Time View
Tag :
Popular Post
























