6:50 pm, Tuesday, 21 April 2026

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, দেখে নিন সূচি

ডেস্ক রিপোর্ট : দুইটি প্রীতি ম্যাচ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ফুটবল দল। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচে লড়বে জামাল ভূঁইয়ারা। ম্যাচ দুইটির তারিখ চূড়ান্ত হলেও এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।’

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের জন্য প্রাথমিকভাবে তিনটি ভেন্যু পরিকল্পনায় রয়েছে বাফুফের। সিলেটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হতে পারে বাংলাদেশের। এদিকে, আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল। ম্যাচ দুটি খেলার আগে এক সপ্তাহব্যাপী ক্যাম্প করবে আফগানরা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান, দেখে নিন সূচি

Update Time : 07:43:37 am, Tuesday, 8 August 2023