5:54 am, Wednesday, 18 November 2026

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

ডেস্ক রিপোর্ট : লেবাননে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান হামলা চলছে। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনও ওই সব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্প লাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং beirut.mission@mofa.gov.bd এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

Tag :
About Author Information

Sirajul Islam

দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ

Update Time : 06:59:43 am, Saturday, 28 September 2024