5:50 am, Wednesday, 22 April 2026

চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

ডেস্ক রিপোর্ট :: চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার পর থেকে আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচি পালন শুরু করেন তারা। এ সময় থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে রাজধানীর ব্যস্ততম এই মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

Update Time : 06:27:44 am, Saturday, 19 October 2024