9:09 am, Saturday, 27 June 2026

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

ডেস্ক রিপোর্ট : ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।
এ বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে শুনানি হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। ওই থানার হত্যাচেষ্টা মামলায় সিদ্দিক এজাহারভুক্ত আসামি।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় বাদী হয়ে এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন

Update Time : 09:10:02 am, Wednesday, 30 April 2025