শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোসেনাবাদ স্পোর্টস সোশ্যাল অ্যান্ড কালচারাল ক্লাবের আয়োজনে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে ফাইনাল ম্যাচে অংশ নেয় ৬ নম্বর পানপুঞ্জি ও ১২ নম্বর পানপুঞ্জি। নির্ধারিত সময়ের খেলায় কোনো ফলাফল না আসায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ১২ নম্বর পানপুঞ্জি বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঞ্জি হেডম্যান ওয়েল সুরং এবং সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা আজির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ মাস্টার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দীন তাজু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, সদস্য মোছাব্বির আলী মুন্না, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দীন আহমদ, যুবদল নেতা মহি উদ্দীন ঝাড়ু, আব্দুল মুহিত কদর, প্রণব বধ্য, আব্দুল কাদির, ছাত্রদল নেতা মোবারক হোসেন লুপ্পা, জালাল উদ্দীন, রিমন আহমেদ, এম এ রহিম, জনি আহমেদ, হাফিজ, জমসেদ, হেলাল উদ্দিন কালা, শ্রমিকদল নেতা সুহেলসহ ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় আয়োজকেরা বলেন, এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা হবে।
12:21 pm, Wednesday, 18 November 2026
News Title :
শ্রীমঙ্গলে মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:58:21 pm, Sunday, 4 May 2025
- 278 Time View
Tag :
Popular Post





























