শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গললের কালাপুরে প্রায় ২০০ জন অসহায় ও দুস্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ বিশিষ্ট সমাজকর্মী ও মেসার্স অরিন অটো রাইস মিল এর স্বত্ত্বাধীকারী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সোমবার দুপুরে উনার নিজ বাড়িতে দুস্থ মানুষের ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গিসহ প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী বিতরণ করেন তিনি।
দ্রব্যমুল্যের উর্ধগতির ফলে এই রমজানে প্রান্তিক মানুষের দুর্ভোগের অন্ত নাই। মানুষের মাঝে একটু স্বস্তির নিশ্বাস ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তার এই বস্ত্র বিতরণ কর্মসূচি।
মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, নিজের সময় ও সুযোগের প্রেক্ষিতে তার এমন কর্মসূচি গ্রহণের আরো ইচ্ছা রয়েছে। সেই সাথে তিনি সমাজের বিত্তবানদের যার যার জায়গা হতে গরিবও বঞ্চিতদের পাশে দাড়ানোরও আহবান জানান।
2:39 am, Tuesday, 15 September 2026
News Title :
শ্রীমঙ্গলে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:02:41 pm, Sunday, 23 March 2025
- 485 Time View
Tag :
Popular Post



























