2:33 pm, Wednesday, 18 November 2026

দুইটি মামলার আসামী যুবলীগ নেতা দেলওয়ার হোসেন কে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভাধীন সৈয়ারপুর স্কুল রোড এলাকার ছুরুক মিয়ার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা দেলওয়ার হোসেনকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে গতকাল মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ অভিযানকরে।তার বাড়ির সকল কক্ষ পুলিশ তল্লাসী করে কিন্তু সে বাড়িতে না থাকায়দেলওয়ার হোসেন কে পুলিশ খোঁজে পায় নাই। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, দেলওয়ার হোসেন এর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় দুইটি মামলা রয়েছে। দেলওয়ার হোসেন বর্ণিত দুইটি মামলার এফআইআর ভুক্ত আসামী। দুইটি মামলার মধ্যে বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদল, মৌলভী বাজার পৌর শাখার সদস্য সচিব সুলতান আহমদ টিপু বাদী হয়ে বিগত ৩০/০৮/২০২৪ইং ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় দেলওয়ার হোসেন ১৯নং আসামী এবং সাধারন শিক্ষার্থীগনের সহিত আন্দোলনে থাকা মোঃ ইমন মিয়া জেন্টু বাদী হয়ে বিগত ০৮/০৯/২০২৪ইং ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় দেলওয়ার হোসেন ৬নং আসামী।পুলিশ মৌলভীবাজার জেলাযুবলীগ নেতা দেলওয়ার হোসেন কে গ্রেফতার করার জন্য তার বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানেঅভিযান করছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে জানা যায়, বর্ণিত দুইটি মামলার আসামীগণকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, শিঘ্রই আসামীগণকে গ্রেফতার করা হবে।স্থানীয় সূত্রে জানা যায় দেলওয়ার হোসেন বর্তমানে প্রবাসে যুক্তরাজ্য অবস্থান করিতেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

দুইটি মামলার আসামী যুবলীগ নেতা দেলওয়ার হোসেন কে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান

Update Time : 02:17:57 pm, Sunday, 4 May 2025