মৌলভীবাজার প্রতিনিধি :: শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)- এর উদ্যোগে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে শ্রীমঙ্গলতথা মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকায় শোভাযাত্রা আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।
৪৬ বিজিবির অধিনায়ক ল্যাপটপ কার্নেল মোঃ জাকারিয়া জানান, ৪৬ বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তার দায়িত্বের পাশাপাশি অবৈধ মাদকদ্রব্যের অবাদ পাচাররোধে সক্রিয় দায়িত্ব পালন করে আসছে। যার ধারাবাহিতকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার ১১৫ কিঃ মিঃ সীমান্তে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তে মাদক চোরাচালান রোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে।
বৃহস্পতিবার ২৬ জুন বিশ্বব্যাপী “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়। এরমধ্যে দুপুরের দিকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী বার্তাসম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং প্রধান গেইট ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার সকালে একযোগে সকল কোম্পানী/বিওপিতে স্থানীয় জনগণের অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয় এবং বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, এতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করে।
তিনি বলেন, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি’র ভূমিকা অপরিহার্য। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মসূচি পালনসহ সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারী এবং শক্ত অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক 






















