ক্রীড়া ডেস্ক :: সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে ভারত এবং জিতেছে শ্রীলঙ্কা। আজ জিততে পারলে লঙ্কানদের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই সহজ হয়ে যাবে। অন্যদিকে ভারতের ফাইনালে ওঠার রাস্তাটা হযে যাবে কঠিন।
এমন পরিস্থিতিতে দুবাইতে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলো ভারত ও শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়া করে জয় পাওয়াটা সহজ। এ কারণে এখানে টস খুব গুরুত্বপূর্ণ।
সেই গুরুত্বপূর্ণ অংশেই জয় পেয়ে গেল শ্রীলঙ্কা এবং টস জিতেই ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে নিজেরা প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
পাকিস্তান ম্যাচ থেকে ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। রবি বিষ্ণোইয়ের বদলে একাদশে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞতা তো আছেই, ভারত আগের ম্যাচে দারুণ বল করা বিষ্ণোইয়ের বদলে তাকে দলে ফিরিয়েছে মূলত ‘কৌশলগত’ কারণে। রোহিত শর্মা টসে জানালেন সেটা।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা

নিজস্ব প্রতিবেদক 



























