বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজারের পিবিআই হাজতখানা থেকে আসামী মোকাদ্দুস (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়- আজ সোমবার সকালে মৌলভীবাজার শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই অফিসের হাজত খানায় এ ঘটনাটি ঘটে। কমগঞ্জ উপজেলার ,২ নং পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোকাদ্দুস মিয়া। কমলগঞ্জ থানার হত্যা মামলার আসামী মোকাদ্দুস কমলগঞ্জ থানা হতে এসআই (নিঃ) সাজিদুল ইসলাম গতকাল রোববার সন্ধ্যায় পিবিআই হাজত খানায় রাখে।
আজ সোমবার সকাল ৬ টার দিকে আসামী হাজতখানার ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় ডিউটিরত পুলিশ। পরে মৃতেদহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৌলভীবাজার পিবিআই পুলিশ সুপার জাফর হোসেন জানান, মোকাদ্দুস একটি হত্যা মামলার আসামি তাকে রবিরা কমলগঞ্জ থানা থেকে পিবিআইর কাছে হস্তান্তর করা হয়ও আজ সকালে আজাত খানার ভিতরে সে লুঙ্গি ছেড়ে গলায় ফাঁস লেগে আত্মহত্যা করে।
এঘটনায় নিহতের পরিবার ও সাধারন মানুষের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।
শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মৌলভীবাজার প্রতিনিধি,তারিখ: ১৫-০৯-২০২৫ ইং

নিজস্ব প্রতিবেদক 






















