কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে যে মুন্সীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) ব্যবসায়ী আকিব আব্দুল্লাহ এর বাড়িতে ভাঙচুর ঘটায়। এ বিষয়ে আকিব আব্দুল্লাহ এর মা জানান যে “রাতে ৮ ঘটিকার দিকে আশেপাশের মানুষের হট্টগোল শুনতে পাই। দরজা খুলে বের হতেই দেখি বাড়ির উঠানে ১০/১২টি মোটরবাইকে দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোঃ ময়নুল ইসলাম, শিপন মিয়া, নিপুল আহমেদ, রাহাত ইমতিয়াজ সহ অন্যান্য সন্ত্রাসীরা আমার ছেলে আকিব আব্দুল্লাহ নাম ধরে গালিগালাজ শুরু করে। আমার ছেলে বিদেশে থাকে জানিয়ে আমি তাদেরকে গালাগালি না করতে বললে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। তাদের আটকাতে গেল সন্ত্রাসীরা আমাকে, আমার স্বামীকে ও আমার ছোট ছেলেকে লাঠি দিয়ে মারপিট করে গুরুতর জখম করে ছে। সন্ত্রাসীরা আমাদের বাড়ির আলমারি ভেঙে টাকা পয়সা লুট করে নি য়ে গেছে। সন্ত্রাসীরা হুমকি দিয়েছে আমার ছেলেকে দেখামাত্রই তার প্রাণনাশ করবে।” নাম না প্রকাশ করার শর্তে মুন্সীবাজার ইউনিয়ন ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান যে, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর ডানহাত মোঃ ময়নুল ইসলাম, শিপন মিয়া, নিপুল আহমেদ, রাহাত ইমতিয়াজ অত্যন্ত প্রভাবশালী সন্ত্রাসী। তারা প্রায়শই ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি করে থাকে। চাঁদা না দিলে ব্যবসা করতে দেয় না। এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থলগুলি পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি।
3:56 pm, Wednesday, 22 April 2026
News Title :
রাতে কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ২
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:53:00 pm, Saturday, 13 September 2025
- 102 Time View
Tag :
Popular Post
























