শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল রোটারী ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই আনন্দ উৎসবে এক সাথে সামিল হন শ্রীমঙ্গলের সিনিয়র রোটারিয়ানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি মশিউর রহমান রিপন এর সভাপতিত্বে এসময় বক্তব্যদেন সিনিয়র রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, ডা: সত্যকাম চক্রবর্তী, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এর সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম ও শিক্ষার্থী এবং অভিভাবকরা।
মিলন মেলাটি সংগীত, নৃত্য, আবৃত্তিসহ নানা অনুষ্ঠানমালায় ভরপুর ছিল।

নিজস্ব প্রতিবেদক 






















