রাজনগর প্রতিনিধি : রাজনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন মিয়া এর পরিবারে ফের সন্ত্রাসী হামলায় তাহার বড় ভাই আব্দুল মালিক (৩৮) গুরুত্বর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
গতকাল সোমবার (৯ মার্চ) রাজনগরে উপজেলার ৪নং পাঁচগাঁও ইউপির রক্তা গ্রামের সাজু মিয়ার দোকানের সামনে রাস্তায় হামলা চালায় সন্ত্রাসীরা।
হামলাকারীরা পেটে লাথি সহ লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় প্রাণে মারার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আল আমিন মিয়া জানান, এর আগে ০৮ আগস্ট ২০২৪ সালে রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে তাহার পরিবারের উপর একই গোষ্ঠী সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপির কর্মীরা তাদের পরিবারকে টার্গেট করছে এবং দেড় বছরেরও বেশি সময় ধরে তারা ভয় ও হামলার মধ্যে জীবনযাপন করছেন। হামলার পর থেকেই তার বাবা ও ভাই প্রাণের ভয়ে লুকিয়ে আছেন।
স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের পক্ষ থেকে অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি বরং পুলিশ এসে হয়রানি করেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমদ ভূইয়া সাংবাদিক কে বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে আপনাদেরকে জানাবো।

নিজস্ব প্রতিবেদক 






















