11:59 am, Wednesday, 22 April 2026

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট : বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শত নির্যাতন-নিপীড়নের পরও আপনারা রাজপথ ছাড়েননি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটুট ছিলেন। এবার দেশ গড়ার পালা। এ যাত্রায় প্রত্যেক নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, অবশ্যই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এ বিজয়কে শান্তভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে উদযাপন করেছি। এমন
নিরঙ্কুশ বিজয়ের পরও আমরা নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

আমরা কোনোভাবেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেল ও চেয়াপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

Update Time : 10:20:36 am, Saturday, 14 February 2026