জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেছেন- ‘জুড়ীতে এমনিতেই খেলাধুলার চর্চা করা হয়। বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে ভালো কোনো মাট ছিল না। আমাদের সরকার জুড়ীতে একটি স্টেডিয়াম করে দিয়েছেন। যেহেতু উন্নত মানের স্টেডিয়াম হয়েছে সেহেতু আমরা বড় আকারে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করব। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো। আমরা প্রচুর পরিমাণে ক্রীড়া সামগ্রী প্রদান করব। বিশেষ করে অসচ্ছল খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দেয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে আমরা সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমাদের শিশু-যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করব।’
তিনি শুক্রবার (২৪ এপ্রিল )বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত জুড়ী মিনি স্টেডিয়ামে উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত “মরহুম আব্দুল মক্তদীর চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট -২০২৬” এর শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা এর সভাপতিত্বে অনুষ্টিত্ব উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, বিএনপি নেতা এম এ মোহাইমিন শামীম, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও জুড়ী প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম প্রমুখ।
খেলার আয়োজক পরিবারকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন- টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টান যে সুন্দর পরিবেশে করা হয়েছে পুরো খেলাগুলো এরকম সুন্দর ভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা করবেন। আয়োজকদের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন- আগামী ৩/৪ মাসের মধ্যে স্টেডিয়ামের রাস্তা নির্মাণ করে দেয়া হবে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাটের ঘাস কাটার একটি মেশিন প্রদান করা হবে।
জুড়ী খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, ইউপি সদস্য কামরুল হাসান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কেদই জানান, উক্ত টুর্নামেন্টে সিলেট বিভাগের ১৬ টি শক্তিশালী দল খেলায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় জুড়ী এক্সপ্রেস, কাতার ১-০ গোলে মোকামবাজার ফুটবল একাডেমী, রাজনগর কে হারিয়ে জয়লাভ করে।

নিজস্ব প্রতিবেদক 





















