5:50 pm, Saturday, 25 April 2026

বসল মেট্রোরেলের শেষ ভায়াডাক্ট

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার পথে মেট্রোরেলের ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১৪ মিনিটে জাতীয় প্রেসক্লাবের কাছে ৫৮২ ও ৫৮৩ নম্বর পিয়ারের মধ্যে ভায়াডাক্টের শেষ অংশটি বসানো হয়।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক অনলাইন সংবাদ সম্মেলনে আজ ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হওয়ার ঘোষণা দেন।

দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রক্রিয়ায় এটি একটি বড় অগ্রগতি।

২০১৬ সালে শুরু হয় উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল ব্যবস্থা এমআরটি-৬ লাইনের নির্মাণকাজ ।

জানা গেছে, ১৬টি স্টেশনের মেট্রোরেল ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে। এতে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট ।

পিয়ারগুলোর উপরে যে কংক্রিটের কাঠামো বসিয়ে যোগসূত্র তৈরি করা হয়, তাকে বলে ভায়াডাক্ট। ভায়াডাক্টের ওপরেই বসবে রেললাইন, তার ওপর দিয়ে চলবে বৈদ্যুতিক ট্রেন।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াত কখনোই সুস্থ চিন্তা করে না: ফখরুল

বসল মেট্রোরেলের শেষ ভায়াডাক্ট

Update Time : 09:23:45 am, Thursday, 27 January 2022