7:46 am, Thursday, 14 May 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

এর আগে গত রোববার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাইকমিশনার দোরাইস্বামীর সম্মানে বিদায়ী লাঞ্চের আয়োজন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সেখানে হাইকমিশনারের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেন পররাষ্ট্রসচিব। এ সময় তিনি তার বক্তব্যে দোরাইস্বামীকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।

এ ছাড়াও সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিক্রম দোরাইস্বামী।

২০২০ সালের অক্টোবরে ঢাকায় আসেন ভারতীয় এই হাইকমিশনার। প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন বিক্রম দোরাইস্বামী। ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম দোরাইস্বামীকে যুক্তরাজ্যের ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

Update Time : 08:30:19 am, Wednesday, 14 September 2022