4:38 am, Wednesday, 11 November 2026

বিয়ের বিষয়ে মুখ খুললেন তনুশ্রী চক্রবর্তী

অনলাইন ডেস্ক: বলিউডে এখন বিয়ের আমেজ চলছে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে গুঞ্জন আর সংবাদের কোনো কমতি ছিল না। তবে যাই হোক, তারকাদের বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহের শেষ থাকে না। আর এবার বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুললেন টালিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

শুক্রবার (১০ ডিসেম্বর) তনুশ্রী ও পরমব্রত অভিনীত ‘অন্তর্ধান’ সিনেমা মুক্তি পাচ্ছে। এর মিউজিক লঞ্চে বিয়ের প্রসঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। তনুশ্রী বিয়ের পরিকল্পনার কথা জানান। বলেন, এখন বিয়ের কোনো প্ল্যানই নেই। তবে যখন বিয়ে করবেন তখন সবাইকে জানিয়েই সাতপাকে বাঁধা পড়বেন তিনি। অভিনেত্রী একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। হাওড়ার শ্যামপুরের প্রার্থী হয়েছিলেন। কিন্তু নির্বাচনে জিততে পারেননি। আর গত জুলাই মাসেই রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি। আপাতত রাজনীতি থেকে বাইরে রয়েছেন। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে তার মনে কোনো আফসোস নেই বলেও জানান তনুশ্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

বিয়ের বিষয়ে মুখ খুললেন তনুশ্রী চক্রবর্তী

Update Time : 04:25:20 pm, Wednesday, 8 December 2021