9:10 am, Saturday, 27 June 2026

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এঁর কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি সানজিদা আক্তার।
সকাল ১০টায় কলেজে পৌঁছালে সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, সহকারী অধ্যাপক সত্যজিৎ ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক মোঃ মোছলেহ উদ্দিন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক আব্দুল বাকি ফরহাদ, প্রভাষক মেহের সুলতানা, প্রভাষক মোঃ তৌহিদুল ইসলাম, এবাদুর রহমান, আব্দুল খালিক, প্রভাষক আলিম উদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।
পরিদর্শনকালে এমপি মোঃ শওকতুল ইসলাম কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “নারী শিক্ষার উন্নয়ন ছাড়া একটি আধুনিক ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ এলাকার নারীদের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

নান্দুয়া ব্রিজের নিচে অবাধে মাটি কাটা, ঝুঁকিতে সড়ক ও সেতু

কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন এমপি শওকতুল ইসলাম

Update Time : 09:12:54 am, Saturday, 16 May 2026