ষ্টাফ রিপোর্টার: গতকাল বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি ঘোষনা ও অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এস.এম. জাকির হোসাইন দ্বয়ের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার নতুন সাতাশ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হলেন আমিরুল হোসেন চৌধুরী, সহ সভাপতি শেখ সামাদ আহমদ, আখতার উদ্দিন, মোঃ ইকরাম হোসেন, মোঃ তানভীর আহমেদ শিপু, মাজহারুল ইসলাম রাব্বী, ফয়সল মনসুর, অমিত রায়, সাইদুর রহমান মনি, জাকির হোসেন পান্না, সিদ্দিকুর রহমান ফজলে নুর, হুমায়ুন রশিদ রাজী, শেখ মোঃ মোর্শেদ মাসুম, সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সুজল, মেহের হোসাইন জাকির, টিকলু চন্দ্র কর, আব্দুল্লাহ আল শাম্মু, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ, তানভীর চৌধুরী রবিন, আব্দুর রউফ, সাকিবুল হাসান রাজিব, তুষার মোনায়েম, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, উপ-প্রচার সম্পাদক হাসিব আহমদ মেহের, রিফাত আহমদ। নতুন এ কমিটি অনুমোদিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ মৌলভী বাজার জেলা শাখার নেতা কর্মীরা মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করে ও আনন্দ মিছিল শেষে নেতা কর্মীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ মৌলভী বাজার জেলা শাখার অনুমোদিত এ কমিটির নেতৃবৃন্দরা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উন্নতি ও বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে জানান।
2:03 am, Wednesday, 18 November 2026
News Title :
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:21:10 pm, Tuesday, 24 April 2018
- 2027 Time View
Tag :
Popular Post





























