6:20 am, Thursday, 21 May 2026

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলায় ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবিদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত “সুমা ফুড” নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং আমদানিকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫২ ধারায় ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শহরের শাহ মোস্তফা রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪, ১৬(১) ও ৪৯(১)(চ) ধারায় লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালনা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং সড়ক পরিবহন বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায়

Update Time : 12:03:15 pm, Tuesday, 19 May 2026