5:50 am, Thursday, 21 May 2026

কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী মুল্লুক চলো আন্দোলনের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯২১ সালের ২০ মে এক রক্তাক্ত পরিণতিতে চা শ্রমিকদের মুল্লুকে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায়। এ দিনটিকে এখনও চা শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে।
এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে মিরতিংগা চা বাগানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মনু দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, সিরাজুল ইসলাম, মানিক প্রসাদ পাল প্রমুখ।
আলোচনা সভার পর চা শ্রমিক ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় বক্তারা চা শ্রমিকদের ইতিহাস ও ২০ মে এর তাৎপর্য্য তুলে ধরেন।
এসময় মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে চা শ্রমিক দিবসটি পালনের স্বীকৃতি চেয়ে আজও এই স্বাধীন দেশে উপেক্ষিত হয়ে আছি।
চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, চা বাগানের শ্রমিকদের ভাগ্যে আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমনকি মৌলিক অধিকারও ভোগ করার সুযোগ পাচ্ছেন না চা জনগোষ্ঠীর সদস্যরা।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস পালিত

Update Time : 11:08:15 am, Wednesday, 20 May 2026