কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলে নন্দলাল রবিদাস এর লাঠির আঘাতে বাবা শ্যামলাল রবিদাস (৪৫) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কমলগঞ্জের আলীগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কামারছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামলাল কামারছড়া বাগানের শ্রমিক। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে নন্দলাল পলাতক রয়েছে।
চা শ্রমিকরা জানান, মঙ্গলবার সন্ধ্যা রাত সাড়ে ৭ টায় শ্যামলাল তার স্ত্রী শনিছড়ির সাথে সাপ্তাহিক মজুরীর টাকা নিয়ে ঝগড়া করেন। এক পর্যায়ে ছেলে নন্দলাল মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে নন্দলাল তার হাতে থাকা লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১ টায় কমলগঞ্জ থানা পুলিশ নিহতের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।
3:59 am, Thursday, 14 May 2026
News Title :
কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:18:09 am, Wednesday, 15 September 2021
- 920 Time View
Tag :
Popular Post


























