10:14 pm, Saturday, 23 May 2026

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে তিনজন নিহত

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ার খোকসায় পাখি ভ্যানকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক সড়কের শিয়ালডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল।

বাসটি খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়।

ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের লাশ রাখা আছে।

এছাড়া আহত ২০ জনকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে।
এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় আনা ওই চারজনের মধ্যে একজন নারী মারা গেছেন। বাকি তিন পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলায় সিলেট রেঞ্জের নবাগত ডিআইজির আগমন

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে তিনজন নিহত

Update Time : 08:42:45 am, Saturday, 23 May 2026