বিশেষ প্রতিনিধি ঃ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর গ্রামে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে মুজিবুর রহমান (১৪) এক কিশোরকে রশি দিয়ে গাছের সহিত বেঁধে জনতাবন্ধে মিলিত হয়ে অমানবিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার রুবেল মিয়ার বসতবাড়ীর উঠানে গত ২৩ জুলাই বিকালে । এ সংবাদ পরিবেশন পর্যন্ত আহত ঐ কিশোর মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নুরেমান মিয়া বাদী হয়ে একই এলাকার জুয়েল খাঁন (৪০), বদরুল ইসলাম (৩৮), জাবেদ মিয়া (৩০), রুবেল মিয়া (৩০)সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( নং- ২০/১৮৭, তারিখ ঃ ২৪/০৭/২০২১ইং) দায়ের করেছেন। স্থানীয়রা জানান, গত ২৩ জুলাই বিকালে কনকপুর পয়েন্ট থেকে রুবেল মিয়া গংরা কিশোর মুজিবুর রহমান জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে রুবেল মিয়ার বসতবাড়ীর উঠানে গাছের সহিত রশি দিয়ে বেঁধে রাখে এবং উলেখিত ব্যক্তিগণসহ জনতাবন্ধ ভাবে মিলিত হয়ে কাঠের বর্গা ও জিআই পাইপ দিয়ে প্রাণে হত্রার উদ্দেশ্য নির্যাতন চালায়।
4:10 am, Thursday, 5 November 2026
News Title :
মৌলভীবাজারে চুরির অপবাদে কিশোর নির্যাতন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:16:39 am, Saturday, 24 July 2021
- 3373 Time View
Tag :
Popular Post
























