10:14 pm, Saturday, 23 May 2026

রামিসা হত্যা-ধর্ষণের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

আব্দুল জব্বার বাহার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রামিসা ধর্ষণ ও হত্যা’র প্রতিবাদে শনিবার (২৩ মে ২০২৬) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘটনার বিচার এবং নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন Nature Care & Human Help Foundation Kulaura-এর মুখপাত্র আব্দুল হাসিম খান। তিনি বলেন, “রামিসার ধর্ষণ ও হত্যার পরও যদি সরকার আইন সংশোধন না করে, তাহলে আমাদের মা-বোন ও সন্তানের নিরাপত্তার জন্য মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।”
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আবু জাহিদ ইমরান। এ সময় উপস্থিত বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রতিবাদে সংহতি প্রকাশ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলায় সিলেট রেঞ্জের নবাগত ডিআইজির আগমন

রামিসা হত্যা-ধর্ষণের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : 12:50:21 pm, Saturday, 23 May 2026