ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্য বিদেশে রপ্তানি করা হয়।
বর্তমানে রপ্তানিকৃত খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চা, শাকসবজি, ফলমূল, পানপাতা, তৈলবীজ, চিনি, কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, ভোজ্য তেল, বিভিন্ন ধরনের কোমল পানীয় এবং সাদা ও হিমায়িত মাছ।
তিনি জানান, এসব পণ্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, ভারত, নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 






















