মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মাদক নিয়ন্ত্রণ আইন ও প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মস‚চি বাস্তবায়ন করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮টি মসজিদ ও ১০টি ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতাম‚লক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে কর্মশালা, গণশুনানি ও প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণের আয়োজন, মেন্টর তৈরি শীর্ষক প্রশিক্ষণ করা হয়। এছাড়া যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট, স্কুল ব্যাগ, জ্যামিতি, খাতা, কলম, ডায়েরি, ক্যালেন্ডার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসব কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গঠনে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান বলেন- মাদক নিয়ন্ত্রণ আইন ও প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মস‚চি বাস্তবায়ন করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলায়- জুন-২০২৫ হতে মে ২০২৬ পর্যন্ত মোট ১,৭১৪টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪৩২টি মাদক মামলা দায়ের, ১টি জিডি মামলা, নিয়মিত মামলা ১৩৮, মোবাইল কোর্ট মামলা- ২৯৩, মাদকসংশ্লিষ্ট ৪৯৪ জন ব্যক্তিকে গ্রেফতার, গ্রেফতারকৃতদের মধ্যে ৩৮৮জন গ্রেফতার ও ৭৬ জন পলাতক রয়েছেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতাম‚লক কার্যক্রমের উল্লেখযোগ্য সাফল্যের তথ্য তুলে ধরেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
2:22 am, Friday, 26 June 2026
News Title :
মৌলভীবাজারে ১,৭১৪টি অভিযানে ৪৩২টি মাদক মামলা : ৪৯৪ জন ব্যক্তি গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:01:57 pm, Thursday, 25 June 2026
- 20 Time View
Tag :
Popular Post























