3:18 am, Saturday, 20 June 2026

কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আকরামুল রাজ্জাক চৌধুরী,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মসজিদের পাশে লিটনের জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, নিহত লিটনের সঙ্গে গ্রামের একাধিক মানুষের বিরোধ ছিল। তবে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

নিহতের বাবা সত্তার মিয়া অভিযোগ করে বলেন, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষ শামীমসহ কয়েকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরেজমিনে গিয়ে দেখেছি পুলিশ লাশ উদ্ধার করছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত নয়। নিহতের পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

কমলগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Update Time : 11:54:43 am, Tuesday, 9 September 2025