9:54 pm, Saturday, 11 July 2026

শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

সৈয়দ ছায়েদ আহমেদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিনে পৃথক দুটি স্থান থেকে একটি অজগর ও একটি দাড়াশ (নিবিষ) সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধার হওয়া উভয় সাপই পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন ভূরভূরিয়া চা বাগানের সেক্টর-৯ এলাকায় চা শ্রমিকরা চা পাতা সংগ্রহের সময় একটি বড় আকৃতির সাপ দেখতে পান। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

পরে চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমান বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তারা জানান, উদ্ধার হওয়া সাপটি একটি অজগর।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া এলাকার একটি মসজিদসংলগ্ন গাছে একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা সফাত মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে স্বপন দেব সজল ও রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা জানান, এটি একটি দাড়াশ সাপ, যা সম্পূর্ণ নিবিষ এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। পরে সাপটিকেও নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুটি সাপই পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান। এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে গত দুই দিনে পৃথক দুটি স্থান থেকে উদ্ধার করা অজগর ও দাড়াশ (নিবিষ) সাপ

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

শ্রীমঙ্গলে দুই দিনে দুটি সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

Update Time : 10:18:51 am, Saturday, 11 July 2026