4:19 pm, Thursday, 13 August 2026

আচার-আলুকাবলি খেতে রাস্তায় নুসরাত

ডেস্ক রিপোর্ট : গরমের দুপুরে হঠাৎ আচারের নস্টালজিয়ায় পুরোনো দিনে ফিরে গেলেন অভিনেত্রী নুসরাত জাহান। রাস্তার পাশেই আচারের গাড়িতে সারি দিয়ে তেঁতুল, আম, মরিচের আচার দিয়ে সাজানো। তা দেখে লোভ সামলে ধরে রাখতে পারলেন না নিজেকে। আর সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে করলেনও শেয়ার।

ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সেই পুরোনো দিনগুলোয় ফিরে গেলাম। সেই গরমের দুপুর, তেঁতুলের আচার, আলুকাবলি আর দাদুর ভালোবাসা, এর থেকে ভালো আর কী হতে পারে! এ সাধারণ জিনিসগুলোই জীবনে আনন্দ জোগায়।’

নুসরাতের এ ভিডিও দেখে নিজের ছোটবেলায় ফিরে গেলেন মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়।

মিমির মন্তব্য, ‘সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম।’

কৌশানীর মন্তব্য, ‘এ মুহূর্তে আমার এ আচারেরই প্রয়োজন।’

বিভিন্ন সময়ে টলিপাড়ায় নায়িকাদের পারস্পরিক সমীকরণ নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। তবে এ যাত্রায় যে তিন অভিনেত্রীকে এক সূত্রে গেঁথে দিলো আচার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ মুহূর্তে মিমি ব্যস্ত ‘রক্তবীজ’ সিনেমার ডাবিংয়ে। অন্যদিকে নুসরাত ‘শিকার’ সিনামার শুটিং শুরু করেছেন। এ সিনেমাতে নুসরাত ছাড়াও রয়েছেন যশ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

Tag :
About Author Information

Sirajul Islam

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

আচার-আলুকাবলি খেতে রাস্তায় নুসরাত

Update Time : 06:50:18 am, Saturday, 29 April 2023