মৌলভীবাজার প্রতিনিধি: সংস্কার, সভ্যতা, শান্তি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ সারা বাংলাদেশের শিক্ষার্থীরাসহ জনসাধারণ কাজ করছে, তারই অংশ হিসেবে শ্রীমঙ্গল এর বিষামনি তে অবস্থিত নভেম ইকো রিসোর্ট তাদের নিজ দায়িত্বে থেকে মাঠে কাজ করছে।
নভেম ইকো রিসোর্ট এর একটি টিম রবিবার সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভেতরে, বাহিরে ও রেল লাইনের আশপাশের এলাকা সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে৷
নভেম ইকো রিসোর্ট এর পরিচালনা পরিষদের সদস্য মি. পাশা বলেন, পরবর্তীতে রেলওয়ে স্টেশনের উন্নয়ন কারজক্রমে নভেম ইকো রিসোর্ট বাংলাদেশ রেলওয়ের পাশে থাকবে।
উক্ত কার্যক্রম এ এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ম্যানেজার, নভেম্ ইকোরেসোর্ট এর পরিচালকবৃন্দ ও রিসোর্ট ম্যানেজাররা।

নিজস্ব প্রতিবেদক 



























