2:02 am, Wednesday, 15 July 2026

হাকালুকি হাওরপারে বিজিবি’র মেডিকেল ক্যাম্প : ৮ শতাধিক বন্যা দুর্গতকে ওষুধ প্রদান

বড়লেখা প্রতিনিধি: হাকালুকি হাওরপারের জুড়ী উপজেলার বেলাগাও গ্রামের বন্যা কবলিত মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসল বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার)। মঙ্গলবার ১৪ জুলাই বেলাগাও রাবার ড্যাম ব্রিজের ওপর দিনব্যাপি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ৮ শতাদিক জন নারী-পুরুষ, শিশু ও বয়স্কদের পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও চিকিৎসা নেওয়া প্রত্যেক রোগীকে দুপুরের খাবারও দিয়েছে বিজিবি।

ফ্রি মেডিকেল ক্যাম্প সার্বক্ষনিক তদারকি করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান ও সহকারি পরিচালক মাহফুজুল আলম।

জানা গেছে, চলমান বন্যায় হাকালুকি হাওড়পাড়ের জুড়ী উপজেলার বেলাগও গ্রামের প্রায় ৩ হাজার মানুষ ২০ দিন ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। হতদরিদ্র গ্রামবাসির অধিকাংশের মাঝে দেখা দেয় পানিবাহিত নানা অসুখ বিসুখ। দুর্ভোগে থাকা এসব মানুষের চিকিৎসা প্রদানে এগিয়ে আসে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। মঙ্গলবার হাওড়পাড়ে আয়োজন করে দিনব্যাপি বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প। চিকিৎসা ক্যাম্পে ব্যাটালিয়নের নিজস্ব দুজন (মেজর) অভিজ্ঞ ডাক্তার ও প্রাইভেট হাসপাতালের আরো দুইজন অভিজ্ঞ ডাক্তার এবং ছয়জন চিকিৎসক সহকারি বন্যাকবলিতদের নানা পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা ও সুরক্ষায়ই নিয়োজিত থাকে না। নিয়মিত দায়িত্বের পাশাপাশি ব্যাটালিয়নের আওতাধীন এলাকার মানুষের নানা দুর্যোগেও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যায়। যে কোনো সংকটে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

হাকালুকি হাওরপারে বিজিবি’র মেডিকেল ক্যাম্প : ৮ শতাধিক বন্যা দুর্গতকে ওষুধ প্রদান

Update Time : 11:49:24 am, Tuesday, 14 July 2026