4:02 am, Saturday, 16 May 2026

মৌলভীবাজারে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার : আসন্ন মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদসমূহের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা ১১ ডিসেম্বর সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরীনা রহমান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।

এ সময় মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী, সদস্য পদপ্রার্থী ও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

Update Time : 09:08:41 am, Monday, 13 December 2021