12:43 am, Tuesday, 10 November 2026

উপজেলা শিক্ষা অফিসে শিক্ষকের ঘটনার যা বললেন অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন

স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারের কার্যালয়ে দুই শিক্ষকের মধ্যকার ঘটনা নিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় প্রচার নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা নিয়ে তোলপাড়। এবার নিজের অবস্থান পরিষ্কার করে মুখ খুলেছেন অভিযুক্ত মিঠালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। তিনি জানান‌, ঘটনাটিকে যেভাবে প্রচার করা হচ্ছে সেটির প্রকৃত ঘটনা সম্পূর্ণ সটিক নয় বরং দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি ও হেনস্থার শিকার হয়ে আসছেন।
বক্তব্যে জসিম উদ্দিন আরো জানান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য প্রস্তুত করা গ্রেডেশন বা জ্যেষ্ঠতার তালিকাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। তিনি নিয়মতান্ত্রিকভাবে অধিদপ্তর থেকে সঠিক কাগজপত্র সংগ্রহ করে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে জমা দেন। কিন্তু তাঁর এই পদোন্নতি প্রক্রিয়া নিয়ে একটি প্রতিপক্ষ পক্ষ দীর্ঘদিন ধরে তাঁর ওপর ক্ষুব্ধ ছিল এবং তাঁকে নানাভাবে মানসিক চাপ ও হুমকি দিয়ে আসছিলেন।
জসিম উদ্দিন আরো অভিযোগ করে বলেন, ওই পক্ষের লোকজন তাঁকে কেবল কর্মস্থলে নয়, কর্মস্থলের বাইরেও বিভিন্নভাবে হেনস্থা করত। এমনকি ঘটনার আগের দিনও তাঁকে নিয়ে নানা অপ প্রচার চালানো হয় এবং ভয়ভীতি দেখানো হয়। ধারাবাহিক এই মানসিক নির্যাতনের কারণে চরমভাবে ভেঙে পড়েছিলাম।
ঘটনার দিন সম্পর্কে তিনি আরো জানান, প্রধান শিক্ষকের দেওয়া একটি কাগজ নিয়ে তিনি নির্ধারিত সময়ে মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসে যান। সেখানে প্রতিপক্ষের একজনের সাথে তাঁর কথা কাটাকাটি হয় এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী নাজিমুদ্দিন স্যারের উপস্থিতিতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা হয়। তবে গণমাধ্যমে যেভাবে হামলার একতরফা তুলে প্রকৃত ঘটনা তেমন ছিল না বলে দাবি করেন।
নিজের রাগের বহিঃপ্রকাশের জন্য অনুতপ্ত হয়ে তিনি বলেন, রাগের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে এবং রাগ সংবরণ করা উচিত ছিল, তবে তাঁকে অন্যায়ভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জসিম উদ্দিন দাবী জানান ও প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করার জন্য সবার প্রতি অনুরোধ জানান এবং দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রকাশ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

উপজেলা শিক্ষা অফিসে শিক্ষকের ঘটনার যা বললেন অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দিন

Update Time : 01:01:20 pm, Saturday, 7 November 2026