12:36 am, Tuesday, 10 November 2026

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে পারে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক :: জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। দলীয় সমর্থন ও জোটসঙ্গীদের সম্মতি পেলে আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে তার প্রেসিডেন্ট হওয়ার পথ অনেকটাই সহজ হবে।

নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন ৬১ বছর বয়সী এই রাজনীতিক।
রোববার (৮ নভেম্বর) বার্লিনে নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) শীর্ষ নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে আইগনারের নাম প্রস্তাবের কথা জানান মের্ৎস।

সোমবার সিডিইউর নেতৃত্ব ও দলীয় পর্ষদের বৈঠকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের কথা রয়েছে।
বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য।

দলটি বাভারিয়ায় সিডিইউর সহযোগী রাজনৈতিক দল। সিএসইউ চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল।
তবে বিকল্প প্রার্থী বিবেচনায় মের্ৎসের দেরিতে সমর্থন দেওয়ায় দুই দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।
জার্মানির ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। প্রেসিডেন্ট নির্বাচনে জোটের দলগুলো সাধারণত অভিন্ন প্রার্থী নিয়ে সমঝোতায় পৌঁছায়। এসপিডি আগেই আইগনারের প্রতি সমর্থনের কথা জানিয়েছে। ফলে দলগুলোর সমর্থন নিশ্চিত হলে নির্বাচনে তার জয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৩০ জানুয়ারি সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এতে পার্লামেন্ট সদস্যদের পাশাপাশি দেশটির ১৬টি রাজ্যের প্রতিনিধিরাও ভোট দেন।

নির্বাচিত হলে আইগনার বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের স্থলাভিষিক্ত হবেন। ২০১৭ সালে দায়িত্ব নেওয়া স্টাইনমায়ার ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। তার বর্তমান মেয়াদ ২০২৭ সালের মার্চে শেষ হওয়ার কথা। জার্মানিতে একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে, প্রতিটি পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করতে পারেন।

জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি আইনে স্বাক্ষর করে তা কার্যকর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবেও প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

৬১ বছর বয়সী আইগনারের রাজনৈতিক জীবন শুরু স্থানীয় রাজনীতির মধ্য দিয়ে। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরে বাভারিয়ার রাজনীতিতে ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে পারে জার্মানি

Update Time : 08:40:06 am, Monday, 9 November 2026