12:36 am, Tuesday, 10 November 2026

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৭ হাজার রান মুশফিকের

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই কীর্তি গড়েন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জোমেল ওয়ারিকানের বলে এক রান নিয়ে ৯ রানে পৌঁছান মুশফিক।

তাতেই পূর্ণ হয় তার টেস্ট ক্যারিয়ারের ৭ হাজার রান। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার পরিচিত ‘মিস্টার ডিপেন্ডেবল’ নামে।
ম্যাচ শুরুর আগে ৭ হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল আরও ৯ রান।

শেষ দিনের খেলায় সেই রান তুলে নেন তিনি।
নিজের ১০৭তম টেস্টের ১৯৭তম ইনিংসে এসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। বিশ্ব ক্রিকেটে ৭ হাজার টেস্ট রান করা ৫৯তম ব্যাটার তিনি। বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটারও তিনি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে রানসংগ্রহে সবার ওপরে মুশফিকুর রহিম। তার পরেই রয়েছেন মুমিনুল হক ও তামিম ইকবাল। দুইয়ে থাকা মুমিনুলের রান ৫ হাজার ২৯৩ ও তামিমের সংগ্রহ ৫ হাজার ১৩৪ রান।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে একাধিক প্রথমের সঙ্গে জড়িয়ে আছে মুশফিকুর রহিমের নাম। এর আগে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২০২২ সালে ৫ হাজার এবং ২০২৪ সালে ৬ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। দেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির কীর্তিও তার। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।

এবার ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিজের অবস্থান আরও সুসংহত করলেন এই অভিজ্ঞ ব্যাটার।

উল্লেখ্য, এই সিলেট টেস্টের প্রথম ইনিংসেই ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। তাতে ভেঙে যায় মুশফিকের করা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড হারালেও টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নিজের অবস্থান আরও সমৃদ্ধ করলেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৭ হাজার রান মুশফিকের

Update Time : 09:32:22 am, Monday, 9 November 2026