2:52 am, Friday, 20 November 2026

আছে ব্যক্তিগত বিমান, লেডি সুপারস্টার নয়নতারা কত সম্পদের মালিক?

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একসময় বক্স অফিসের নিয়ন্ত্রণ ছিল পুরুষ তারকাদের হাতে। সেই প্রচলিত ধারণা বদলে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী নয়নতারা।

একের পর এক নারীপ্রধান সিনেমার সাফল্য, আকাশছোঁয়া পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ‘লেডি সুপারস্টার’ হিসেবে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেও গড়েছেন সম্পদের বিশাল সাম্রাজ্য।

বিলাসবহুল বাড়ি, দামি গাড়ির সংগ্রহের পাশাপাশি রয়েছে ব্যক্তিগত বিমানও।
তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি- পাঁচ ভাষার ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা।

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালয়ালম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এ আর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ দিয়ে তামিল সিনেমায় পরিচিতি পান।
২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে নিজের চেনা ইমেজও ভেঙে দেন তিনি।
ব্যক্তিগত কারণে দুই বছরের বিরতি শেষে ২০১৩ সালে ‘রাজা রানি’ দিয়ে অভিনয়ে ফেরেন নয়নতারা। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় এককভাবে নেতৃত্ব দিয়ে বক্স অফিসে সাফল্য পান। এসব সিনেমার মাধ্যমে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকা হয়ে ওঠেন তিনি।

শুধু অভিনয়েই নয়, পর্দায় উপস্থিতিতেও প্রচলিত নায়কনির্ভর বাণিজ্যিক সিনেমার বৈশিষ্ট্য তুলে ধরেছেন নয়নতারা। জমকালো পরিচিতি দৃশ্য, সংলাপে দর্শকের উচ্ছ্বাস কিংবা খলনায়কদের মোকাবিলার দৃশ্য- সবকিছুতেই রয়েছে নায়কোচিত উপস্থাপনা। ২০১৮ সালে তার অভিনীত ‘কোলামাভু কোকিলা’ মুক্তির দিন সকাল ৬টায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। নারীপ্রধান সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা ছিল বিরল। একই বছর ফোর্বসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় দক্ষিণ ভারত থেকে একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা করে নেন তিনি।

অভিনয়ের সুবাদে ‘লেডি সুপারস্টার’ উপাধি পেলেও বিষয়টি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই নয়নতারা। ২০২৪ সালে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই উপাধির কারণে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। গত পাঁচ-ছয় বছর ধরে প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তার নামের আগে এই উপাধি ব্যবহার না করার অনুরোধ জানিয়ে আসছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারও কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।’

অভিনয়ের সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নয়নতারার পারিশ্রমিকও। শাহরুখ খানের বিপরীতে ‘জাওয়ান’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সম্প্রতি যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। যদিও সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেন এই অভিনেত্রী। প্রতিটি বিজ্ঞাপনের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। একবার টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি পেয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুধু অভিনয় ও বিজ্ঞাপন নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন নয়নতারা। স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে তার রয়েছে ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন তারা। এর আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হয়েছিলেন নয়নতারা।

নয়নতারার সম্পদের তালিকায় রয়েছে ভারতের বিভিন্ন শহরে একাধিক বিলাসবহুল বাড়ি। ২০২১ সালে স্বামী ভিগনেশ শিবানের সঙ্গে চেন্নাইয়ে চার রুমের একটি ফ্ল্যাট কেনেন তিনি। এ ছাড়া হায়দ্রাবাদের অভিজাত বানজারা হিলসে রয়েছে তার দুটি বাড়ি। সেগুলোর মূল্য ৩০ কোটি রুপির বেশি বলে জানা গেছে।

মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি রুপি। তার গাড়ির সংগ্রহেও রয়েছে বিলাসবহুল কয়েকটি গাড়ি। এর মধ্যে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।

ফিল্মিবিটের তথ্য অনুযায়ী, নয়নতারার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপির বেশি। অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ থেকে এই সম্পদের বড় অংশ এসেছে বলে জানা গেছে।

এদিকে স্বামী ভিগনেশ শিবানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম নিয়েও বিভিন্ন সময়ে কথা বলেছেন নয়নতারা। এর আগে একাধিক সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছিলেন, তারা ৪০০ কোটি রুপি আয় করতে পারলে সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ৩২০ জনকে ১৭ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দিল জেলা পরিষদ

আছে ব্যক্তিগত বিমান, লেডি সুপারস্টার নয়নতারা কত সম্পদের মালিক?

Update Time : 09:40:22 am, Thursday, 19 November 2026